চড়া রোদ, তার মাঝেই যেন বসন্তের আমেজ। পাঁচ দিন মদের দোকানে তালা পড়েছিল। আর তালা খুলতেই উপচে পড়া ভিড়। ভোটের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর শুক্রবার মদের দোকান খুলতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমালেন সুরাপ্রেমীরা। কাঁকসা ও সিটি সেন্টার এলাকায় চোখে পড়ে দীর্ঘ লাইন।
কারও হাতে থলি, কারও পিঠে ব্যাগ নিয়ে মদ কিনতে ভিড় করেন ক্রেতারা। একই চিত্র দেখা যায় কাঁকসার মুচিপাড়া এলাকাতেও। চড়া রোদ উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে।…

