ভোটের আগে প্রচুর নগদ টাকা সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর ভাই। মালদহের চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থীর ভাইয়ের কাছ থেকে উদ্ধার প্রচুর নগদ টাকা। চাঁচল বিধানসভার বরুই অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযানে উদ্ধার নগদ টাকা। গ্রামীণ রাস্তায় টহল দেওয়ার সময় বিপ্লব দাস নামের সন্দেহভাজন ওই যুবকের বাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা।

ওই টাকার উৎস কি তার সন্তোষজনক উত্তর না মেলায় তাকে আটক করা হয়েছে। ধৃত বিপ্লব দাস চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। যদিও এনিয়ে প্রার্থীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তাঁর সঙ্গে পার্টির কোন সম্পর্ক নেই।যদিও ওই টাকার বিষয়ে উপযুক্ত তদন্তের দাবি তুলেছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

