সময়মতো ইলেকশন ডিউটি সার্টিফিকেট না পাওয়ার কারণে ক্ষোভ মহিলা ভোট কর্মীদের। দুপুর গড়িয়ে গেলেও ইলেকশন ডিউটি সার্টিফিকেট না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ মহিলা ভোট কর্মীদের।

মালদহের ইংলিশ বাজার বিধানসভার ডিসিআরসি সেন্টারের এমন ছবি সামনে এসেছে। মূলত মহিলা ভোট কর্মীদের ভোটের সমস্ত সরঞ্জাম দিয়ে দেওয়া হলেও ইডিসি সার্টিফিকেটের অপেক্ষায় মহিলা ভোটকর্মীরা।

