জেলার কোণে কোণে লুকিয়ে থাকা বিজ্ঞান প্রতিভা এক ছাদের তলায়। কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত হল জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২৬-এর জেলা স্তরের প্রতিযোগিতা।

এদিন জেলার বিভিন্ন স্কুল থেকে ২০০-র বেশি পড়ুয়া তাদের নিজেদের হাতে তৈরি বিজ্ঞান মডেল ও প্রকল্প নিয়ে হাজির হয়। কারও ভাবনায় পরিবেশ বাঁচানোর উপায়, কারও মডেলে কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার। খুদেদের এই নতুন চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা দেখে মুগ্ধ বিচারক ও অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক প্রশাসনিক কর্তারা। আয়োজকদের আশা, এই ধরনের মঞ্চই আগামী দিনে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও গবেষণার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *