আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি বানিয়াপাড়া ও সাঁতালি চা বাগান এলাকায় দুটি ওপেন স্টেজের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
কালচিনির বিধায়ক তথা রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামার বিধায়ক তহবিল থেকে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে এই দুটি ওপেন স্টেজ নির্মাণ করা হয়েছে।

শুক্রবার ফিতে কেটে এই দুটি মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের দাবি মেনে এলাকায় স্থায়ী ওপেন স্টেজ নির্মিত হওয়ায় খুশি সাঁতালি এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এর ফলে এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সমিতি সহ বিভিন্ন সামাজিক কাজকর্মের সুবিধা হবে।

