নদিয়া: তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন। খুশি তো প্রকল্পের সাইকেল প্রতিটি স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলেও নদীয়ার হাঁসখালি ব্লকের কর্ম তীর্থে দেখা গেল এ এক অন্য চিত্র। অবহেলিতভাবে পড়ে রয়েছে হাজার হাজার সাইকেল। যা আজ ব্যবহারের অযোগ্য। কিন্তু কেন দেওয়া হয়নি ছাত্র-ছাত্রীদের এই সবুজ সাথী সাইকেল তা নিয়ে রীতিমতো উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও সাইকেলের গুণগত মান নিয়ে তৃণমূল সরকার থাকাকালীন উঠেছে বহু প্রশ্ন।

ব্যবহারের অযোগ্য সবুজ সাথী সাইকেল অনেকেই আবার ৩০০ টাকা করে ফেরি ওয়ালাদের কাছে বিক্রি করে দিয়েছে বলে দেখা গেছে। কিন্তু কার বদান্যতায় সরকারি টাকা ব্যয় করে টেন্ডার দিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ সবুজ সাথী সাইকেল এভাবে দিনের পর দিন রোদ জল বৃষ্টিতে নষ্ট হচ্ছে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন এলাকার বিধায়ক সুকান্ত বিশ্বাস। হাস খালি কর্মতিতে যেখানে অবহেলিতভাবে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা সবুজ সাথী এই সাইকেল সেই স্থান তিনি নিজে ঘুরে দেখেন। যেহেতু রবিবার ছুটির দিন আজ সরকারি আধিকারিকদের সাথে তিনি কথা বলতে পারেননি। সোমবার অফিস খুললেই তিনি সবুজ সাথীর পড়ে থাকা সাইকেল নিয়ে আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয় কোন প্রক্রিয়ার মাধ্যমে কারা টেন্ডার পেয়েছে এবং কেন এইভাবে সরকারি সম্পত্তি দিনের পর দিন নষ্ট হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জন্য যা যা ব্যবস্থা করা তিনি করবেন।।

