কারও হাতে থলি, কারও পিঠে ব্যাগ নিয়ে মদ কিনতে ভিড় করেন ক্রেতারা। একই চিত্র দেখা যায় কাঁকসার মুচিপাড়া এলাকাতেও। চড়া রোদ উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। ১৯ এপ্রিল থেকে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ থাকায় অনেকেই অপেক্ষায় ছিলেন।

নিষেধাজ্ঞা উঠতেই দোকান খোলার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ঢল নামে। মদের দোকানের কর্মী উত্তম সাঁতরা জানান, “আমাদের কাছে নির্দেশিকা এসেছে দোকান খোলার জন্য। তবে কোনও সমস্যা হলে আবার বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। সকাল থেকেই ভিড় যথেষ্ট রয়েছে।” প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে।

