চারচাকা এবং বাইকের ডিকি খুলে দেখা হচ্ছে। নাম ঠিকানা জিজ্ঞাসা করা হচ্ছে। এই সংযোগস্থল ধরে হাজার হাজার গাড়ি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকদিন যাতায়াত করে। ২৭ তারিখ রয়েছে এই এলাকায় নির্বাচন।দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, কোনওভাবেই বেআইনি কার্যকলাপ বা অবৈধ সামগ্রী পরিবহন বরদাস্ত করা হবে না। সেই কারণেই গুরুত্বপূর্ণ এই অজয় সেতুতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে এবং প্রতিটি যানবাহনকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে নগদ অর্থ, মদ বা অন্যান্য প্রলোভনমূলক সামগ্রী পাচার রুখতেই এই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতি পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করছে।

