আবার উত্তপ্ত নন্দীগ্রাম,তৃণমূল কর্মীদের মারধোর,বাড়ি ভাংচুরের অভিযোগ বিজেপির দিকে,পাল্টা বিজেপি কর্মীদের মারধোর করেছে তৃণমূল কর্মীরা অভিযোগ বিজেপির। রাত পোহালেই নির্বাচন তার আগে আবারো উত্তপ্ত হয়ে উঠল হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম।
নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়কাণ্ডপসরা 51 এবং 52 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়পক্ষেই মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলল।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ,
“গত কাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধু সুদন সাহুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনী কে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি, টোটো ভাংচুর করে,এমন কি বাড়ীর আলমারির লকার ভেঙে গহনা লুট করে।রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা,বন্যার ফেস্টুন, ছিঁড়ে দেয়।ব্যাপক মারধর করে বলে অভিযোগ”।
অপর দিকে বিজেপি অভিযোগ করছে,
মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে ব্যাপক মার ধর করেছে তৃণমূল।
সব মিলিয়ে আবারও উতপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম।

