এবারের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের ২ দিন আগে থেকেই মোটরসাইকেল চলাচল এবং র্যালির উপর বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন ।
রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছে কমিশন । এবারে মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে নির্দেশিকা জারি করল প্রশাসন ।

ভোটগ্রহণের ২ দিন পূর্ব থেকে কোনো প্রকার মোটরসাইকেল র্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না । সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানো নিষিদ্ধ থাকবে৷ তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা বা পারিবারিক অনুষ্ঠানের মতো বিশেষ প্রয়োজনে ছাড় দেওয়া হবে । ভোটগ্রহণের দিন অবশ্য ভোটদানের উদ্দেশ্যে এবং চিকিৎসা সংক্রান্ত জরুরি বিষয়ে বা পারিবারিক অনুষ্ঠানের মতো প্রয়োজনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি থাকবে।

