প্রচারের শেষ দিনে হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সড়াই নিন্ম বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে উদ্ধার আটটি তাজা বোমা, ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বোম স্কোয়াড ।

তৃণমূলের অভিযোগ শান্ত হাবড়াকে অশান্ত করবার জন্য বিজেপি বোমা রেখে এই ধরনের আতংঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল বোমা রেখে ভোটারদের বাড়ি থেকে যাতে না বের হয়ে ভোটকেন্দ্র যেতে পারে তার জন্য এই আতঙ্ক ছড়াচ্ছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।

