বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তপ্ত গোঘাটের বর্মা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি ও মোটর বাইক ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। একে-অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি-তৃণমূল দুপক্ষই। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিপেটা করতে হয়। জানা গেছে, এদিন বর্মা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার নির্বাচনী প্রচারে মিছিল করেন। তৃণমূলের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে কটূক্তি, গালিগালাজ করা হয়।

প্রচারের গাড়িতে রড, লাঠি সহ অস্ত্র বোঝাই করে এনেছিল বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের। তৃমমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপি। পাল্টা বিজেপির অভিযোগ করে বলে তাদের প্রচার মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বিজেপি এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে জানাগিয়েছে। বিজেপি প্রার্থী এই ঘটনায় গোঘাট থানার ওসিকে অপসারণের দাবি তুলেছেন। ঘটনার থমথমে পরিস্থিতি এলাকায়। অন্যদিকে আরামবাগের তৃনমূল সাংসদ মিতালি বাগের উপর আক্রমন হয়।তার গাড়ি ভাঙচুর করা হয়।
আক্রান্ত সাংসদ আরামবাগ হাসপাতালে চিকিৎসাধিন।

