খড়দহ পৌরসভার উপ-পৌরপ্রধান সায়ন মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা গৌতম সাঁতরাকে ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার তাঁকে বারাকপুর আদালতে তোলা হলে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়ে ডিম ও পচা টমেটো ছোড়েন। বিজেপির অভিযোগ, গৌতম সাঁতরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন।

