হাড়োয়া বিধানসভার গোবর্ধনপুর এলাকার সক্রিয় আইএসএফ কর্মীর বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ। ওই আইএসএফ কর্মী আজ সকালে বাড়ির প্রধান দরজা খুলতেই দেখতে পান বাড়ির দরজার সামনে দুটি তাজা বোমা ‌।

সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় ‌। আই এস এফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে তৃণমূলের কর্মীরা তাকে ফাঁসানোর জন্য তার বাড়ির সামনে তাজা বোমা রেখে দিয়েছে। এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল ‌

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *