নদিয়া: ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচনের নিরিখে জোর কদমে নির্বাচনী ভোট প্রচার চলছে নদিয়ার শান্তিপুর বিধানসভা এলাকায়। শুক্রবার শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে এলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ জুন মালিয়া। শান্তিপুর পৌরসভার পৌর স্টেডিয়ামে হেলিপ্যাটে নেমে ওঠেন হুট খোলা গাড়িতে, এরপর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্রায় ১০ কিলোমিটার করেন রোড শো। হুটখোলা গাড়িতে ছিলেন তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। জনপ্রিয় অভিনেত্রীকে একবার দেখার জন্য ১০ কিলোমিটার রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল হাজার হাজার অনুগামী। অভিনেত্রী কাছে আসতেই ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান অনুগামীরা।

রোড শো শেষ হয় শান্তিপুর মালঞ্চ ময়দানে। সেখানে কর্মী সমর্থক ও অনুগামীদের উদ্দেশ্যে কিছু সময় ভাষণ দেন জুন মালিয়া। পরবর্তীতে হেলিকপ্টারে উড়ে যান কলকাতার উদ্দেশ্যে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জুন মালিয়ার দাবী, জিতে গেছে শান্তিপুর বিধানসভা, ২৯ তারিখে ইভিএমের তিন নম্বরে বোতাম টিপে সকলকে আবেদন করব ভোট দিতে। এখন শুধু চৌঠা মের অপেক্ষা। উল্লেখ্য, শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী চার বছর তিন মাসের প্রাক্তন বিধায়ক ছিলেন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে দল তাকে আবার মনোনীত করেছেন, তারপর থেকেই নির্বাচনী ভোট প্রচারে ঝড় তুলেছেন এই প্রার্থী। আর হাতে কয়েকদিন, যতই তাপপ্রবাহ চলুক না কেন সময় নষ্ট করতে নারাজ তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। লাগাতার চলছে তা নির্বাচনী ভোট প্রচার।। শুক্রবার নদিয়ার শান্তিপুরের পূর্ণ ভূমিতে বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়ার আগমনে ভরে উঠলো জনজোয়ার।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *