ব্যারাকপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে

দেওয়া হল। প্রশাসনের দাবি, ওই নির্মাণটি নিয়মবহির্ভূত ও অনুমোদনহীন ছিল। অভিযানের সময় এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা।

