দিনহাটার বিজেপির এজেন্ট জাহানুর ইসলাম মারধর ছাড়াও ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিতাই বিধানসভা কেন্দ্রের ৬/২৭০ নম্বর বুথের বিজেপির এজেন্ট জাহানুর কে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাকে উদ্ধার করে দিনহাটা হাসপাতলে নিয়ে আসে। জাহানুর জানিয়েছেন, দুপুরে খাবার জন্য বাইরে বের হলে তৃণমূলের পঞ্চাশ ৬০ জন কর্মী সমর্থক তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর ছাড়াও ছুরি দিয়ে আঘাত করে।

খবর পেয়ে দিনহাটা হাসপাতালে ছুটে আসে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। তিনি বলেন, এদিন ভোট চলাকালীন মাঝে দুপুরে বাড়িতে খেতে যাওয়ার সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর ছাড়াও ছুরি মারে। তৃণমূল নেতা কর্মীরা বুঝে গিয়েছে তাদের বিদায় ঘনিয়ে এসেছে। তাই এখন যেমনভাবে খুশি কোথাও বুধ জ্যাম করার চেষ্টা কোথাও জোর করে মারধর করে ভোট লুট করার চেষ্টা করছে। এরপরই বিজেপি প্রার্থী আশুতোষ জাহানুরের বাড়িতে যান। কথা বলেন তার পরিবারে লোকেদের সাথে। তৃণমূল আশি তো দুষ্কৃতীরা বিজেপির পোলিং এজেন্ট কে মারধরের ঘটনার পরেই সেখানে ছুটে যান পুলিশের অবজারভার সহ অন্যান্য আধিকারিকরা।
এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছে মহাকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, দিনহাটা থানা আইসি বুধাদিত্য রায়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
তৃণমূল নেতার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, বুথে ও আশপাশ এলাকায় ভোট সংক্রান্ত কোন ধরনের ঘটনা ঘটেনি। এখন ওই বিজেপির এজেন্টের বাড়িতে কি হয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মিছেমিছি তৃণমূলের ঘাড়ে দোষ চাপে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে।
দিনহাটা থানার আইসি জানিয়েছেন এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

