ভোট দিতে আসাই কি কাল হলো। জীবনে আর হবেনা ভোট দেওয়া। এবার ভোট দিতে এসে প্রাণ গেলো এক ব্যক্তির। নদী থেকে উদ্ধার হলো বছর ৭০ এর নিতাই সরকারের।ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

ঘটনাসূত্রে জানা যায়, ছেলে কর্মসূত্রে আসামে তাই সেখানেই ছেলের সাথে থাকেন মৃত ওই ব্যক্তি। গত দুদিন আগে আসাম থেকে ভোট দিতে ধূপগুড়ির চৌহোদ্দি গাড়িয়ালটারি এলাকায় গ্রামের বাড়িতে আসেন।আর এদিন ভোট দিয়ে এসে এলাকার দৈখাওয়া নমে একটি নদীতে স্নান করতে নামেন। স্থানীয়দের দাবী সেখানেই জলে ডুবে প্রাণ হারায় সেই ব্যক্তি। যদিও কিছুক্ষন পরে নদীতে ভেসে থাকা দেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় ডাউকিমারী ফাঁড়ি পুলিশকে। ঘটনাস্থলে মুহূর্তেই ভিড় জমে যায়। এদিকে ঘটনার কিছুক্ষনের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে দেহ উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে মৃত নিতাই সরকারের ছেলে হিরেন সরকার জানান ‘মৃত নিতাই সরকার শারীরিক ভাবে অসুস্থ ‘। ভোট দিতে গিয়ে এমন দুঃখজনক ঘটনায় শোকাহত ছেলে সহ পরিবারের সদস্যরা।প্রশাসন সূত্রে খবর ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ কি তা পরিষ্কার বোঝা যাবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *