বৈধ ভোটার হয়েও ভোট দেওয়া বড় চ্যালেঞ্জ বাসন্তি লতা আচার্জির কাছে। মনে প্রবল ইচ্ছে ভোট দানের কিন্তু শরীর সঙ্গ দিচ্ছেনা মনের সাথে। ২০২৬ সালে দাঁড়িয়ে বয়েস হয়েছে ৮৩ বছর, তাসত্যেও ভোট কর্মীরা বাড়ি থেকে ভোট গ্রহন করে নি বলে অভিযোগ। তাই মনের ভোট দেওয়ার ইচ্ছেকে দাবিয়ে রেখে এবারের বিধানসভা ভোট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করতে বাদ্ধ্য হচ্ছেন ৮৩ বছরের ঐ বৃদ্ধা।

বাসন্তি লতা আচার্জি কুমারগ্রাম বিধানসভার ভল্কা ১ গ্রাম পঞ্চায়েতের ১০/৯৪ নং বুথের ভোটার। বাড়ি বারবিশা মনতলা এলাকায়। ভোট কেন্দ্র পড়েছে লস্করপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। বৃদ্ধা আমাদের ক্যামেরায় জানিয়েছেন, শুনেছি আমাদের মতো বয়স্কদের বাড়ি থেকে ভোট নিয়ে যাবে, কই কেউ তো এলো না। আফসোসের সাথে জানান বাড়িতে এলে ভোট টা দিতাম আমি তো টোটোতেও উঠতে পারিনা তাই আর ভোট দেওয়া হলো না। শুনুন বৃদ্ধা বাসন্তি লতা আচার্জি এবং ছেলে রূপক আচার্জি কি জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *