শান্ত হয়ে রয়েছে অসম -বাংলা সীমানায় সংকোশ নদী, একদিকে রাজ্যে শাসক দলের পরিবর্তন অভাবনিয় ভালো ফল বিজেপির অন্য দিকে পরিবর্তন লক্ষ্য করা গেল সংকোশ নদীতেও। রাজ্যের শেষ সীমানায় কুমারগ্রাম ব্লক এবং তুফানগঞ্জ দুই ব্লকের ভূখন্ডে থাকা সংকোশ নদীর যে জায়গাগুলি থেকে অবৈধ ভাবে বালি পাথর উত্তলন হতো নির্বাচনের ফল ঘোষণার পর সে জায়গাগুলিতে নজরে আসছে না অবৈধভাবে অবাদে বালি পাথর উত্তলনের ছবি। নেই নদীর বুকে ওভারলোড ডাম্পারের যাতায়াত, পকলিন, আর্থমুভার নদীর বুক থেকে তুলে এনে নদীরপাড়ে রাখা হয়েছে।

আর্থমুভার, ট্রেলার, ডাম্পার, লোহার চালনিতে পাথর ফেলে চালনি করা সেই পরিচিত শব্দগুলি আর নেই। সংকোশ নদী যেন আজ নিজের ইচ্ছায় কল কল শব্দে বয়ে চলেছে। তবে ঠিক কতদিন সংকোশ নদীকে এভাবে দেখা যাবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে কুমারগ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও জানিয়েছেন কুমারগ্রাম বিধানসভায় কোন অবৈধ কাজ চালাতে তিনি দেবেননা। অবৈধ খননের বিরুদ্ধে আমরা আন্দলন করেছি আর আগামীদিনেও আমাদের লক্ষ্য এটাই থাকবে যেন অবৈধ উত্তলন এবং ওভারলডিং বন্ধ হয়।

