জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বক্সার জঙ্গলে উল্টেগেল যাত্রী বোঝাই ব্যাক্তিগত ছোট গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশু সহ ১২ জন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ৩১ নম্বর জাতীয় সড়কের ডিমা ব্রিজ এলাকায়। জানাগেছে ময়নাগুড়ি রামশাই চা বাগান এলাকায় এক পরিবারশামুকতলা থানার অন্তর্গত পান বাড়ি এলাকায় শোকাহত আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে উল্টে যায়।

সেই সময় গাড়িটিতে একই পরিবারের শিশু সহ বারো জন যাত্রী ছিল। দুর্ঘটনায় গাড়িতে থাকা সকলেই গুরুতর আহত হয়। তবে কপাল জোড়ে শিশুটি রক্ষা পায়। খবর পেয়ে নিমতি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায়। জানাগেছে আহতদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক, বাকিরা গুরুতর আহত। বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পুলিশ দূর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে।

