নদিয়া: মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরের স্নান করতে নেমে মৃত্যু হল দাদু ও নাতনির। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছা এলাকায়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।মৃত শিশুর নাম নাহিদ ঢালী বয়স আনুমানিক ৮ বছর। অপর মৃত ব্যক্তি ইলাবস মণ্ডল বয়স ৭০ বছর। সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছা এলাকার বাসিন্দা।পরিবার সূত্রে জানা গেছে, নাহিদ ঢালী ইলাবস মণ্ডলের নাতনির ছেলে। শিশুটির বাড়ি হরিণঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিন্দী বাইশ পুকুর এলাকায়। কয়েক দিনের জন্য সে তার মামার বাড়ি অর্থাৎ ঘোড়াগাছা এলাকায় বেড়াতে এসেছিল।


জানা যায়, এদিন ইলাবস মণ্ডল তাঁর নাতনির ছেলে নাহিদ ঢালীকে নিয়ে এলাকার একটি পুকুরে স্নান করতে যান। স্নান করার সময় হঠাৎই দু’জন জলের তলায় তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে কল্যাণী থানা ও গয়েশপুর ফাঁড়ি পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। স্বাভাবিকভাবেই দাদুর সাথে নাতনির শিশুর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *