বারাসাত মেডিকেল কলেজের পূর্বদিকে একটি পাঁচিল তোলা কে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ বছরের পর বছর এই রাস্তাটি এলাকার মানুষ ও রোগীর এবং পরিবারেরা ব্যবহার করে আসছে, কিন্তু হঠাৎই আজ হাসপাতালে তরফ থেকে সেই রাস্তার পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হচ্ছিল। এরপরই এলাকার লোক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ঝামেলার সৃষ্টি করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ, পুলিশের সাথে কার্যত তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এলাকার মানুষ ও রোগীর পরিবারের লোকজন। এই ঘটনায় ইতিমধ্যেই বারাসাত থানা দুজনকে আটক করেছে। পাশাপাশি এলাকার মানুষের অভিযোগ এই রাস্তা থাকার কারণে তাদের যাতায়াতের সুবিধায় এই রাস্তা বন্ধ হয়ে গেলে এলাকার মানুষের যেমন অসুবিধা হবে পাশাপাশি এলাকার যে সমস্ত অসুস্থ ব্যক্তিদের সেই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে আসা হয় তাদেরও অনেক সমস্যা হবে।। গোটা ঘটনা তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ।

ByEXTV

Jul 18, 2026

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *