
রাজারহাট নিউটাউন এলাকায় বিজেপি কর্মীর বিরুদ্ধে একটি বৃদ্ধার ফ্ল্যাট জোরপূর্বক দখল করে নেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ। ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউটাউন থানার পুলিশ। পুলিশের সামনে উত্তেজিত জনতার একাংশ ক্ষোভ উগরে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে ও অভিযুক্ত বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

