সুপারি চুরির অভিযোগে গ্রেফতার দুই, চুরি যাওয়া সমস্ত সুপারি উদ্ধার করবো পুলিশ।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি পশ্চিম হারমতি এলাকায় এক ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায় সাড়ে ৮ কুইন্টাল সুপারি চুরির ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে,গত মাসের ১৪ তারিখ ও ২৯ তারিখে রামপ্রসাদ নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায় সাড়ে ৮.কুইন্টাল সুপারি চুরির অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশের বিশেষ দল ‘আকরাম হোসেন’ নামে এক ব্যক্তিকে প্রথমে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তের তথ্যের ভিত্তিতেই জাবরামালি থেকে দ্বিতীয় আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ফালাকাটা এলাকার একটি গোডাউন থেকে সুপারি গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চুরির ঘটনার সাথে আরও কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আশেপাশের এলাকায় হওয়া অন্যান্য চুরির ঘটনার সাথেও এই অভিযুক্তরা কোনোভাবে যুক্ত কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *