ঘটনাটি জলপাইগুড়ি বালাপাড়া এলাকায়, সাত সকালে প্রতিদিনের মতো প্রাত:ভ্রমণে বেরিয়েছিলেন কমল তন্ত্র নামে এক ব্যক্তি।এদিন সাত সকালে স্থানীয় এক ব্যক্তি দেখতে পায় রাস্তার পাশে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে।খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষের ভিড় জমে যায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে , রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় কমলের।

এরপর স্থানীয়রা পথ অপরাধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ যার ফলে জাতীয় সড়কে লম্বা লাইন লেগে যায় গাড়ির রাস্তার দুই ধারে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে নেয়া নেস স্থানীয়রা। পুলিশ গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

