ফের উদ্ধার কন্টেনার বোঝাই বার্মাটিক কাঠ। তথ্য বলছে অসম -বাংলা সীমানায় ২৭ নং জাতীয় সড়ক ধরে আন্তরজাতীক কাঠ পাচার চক্র ভেস্তে দিয়ে প্রতি মাসেই এক, দুইটি করে বার্মিজ সেগুন কাঠ বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করছে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মী। বক্সা টাইগার রিজার্ভের অন্তরর্গত আসাম সীমান্তবর্তী ভল্কা রেঞ্জ এবং কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জর যৌথ অভিযানে শনিবার রাতে ফের একবার উদ্ধার হলো বার্মিস সেগুন, বাজেযাপ্ত করা হয়েছে মহারাস্ট্র নম্বরের ১০ চাকার একটি কন্টেনার গাড়ি।

কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি ঘোরামারা এলাকায় জাতীয় সড়কের উপর আটক করা হয় গাড়িটিকে। ঘটনার সময় পালিয়ে যায় গাড়ির চালক। উদ্ধার হয়েছে আমুমাকিন পাঁচশো ঘনফুট কাঠ, যার বাজার মূল্য কমকরেও পনেরো লক্ষ টাকা। ভল্কা রেঞ্জের এক বনকর্মী জানান গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালিয়েছেন বনকর্মীরা। তাদের ধারনা বহুমূল্যবান কাঠগুলি আসাম থেকে এরাজ্য হয়ে উত্তরপ্রদেশে পাচার করার পরিকল্পনা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *