পিক আপ গাড়িতে তুষের বস্তা দিয়ে ঢেকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল গরু। এই খবর পেয়ে হাতেনাতে গাড়িটিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় যুবকেরা। শুক্রবার রাত আনুমানিক এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে টিবি হাসপাতাল সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, গোপন সূত্রে আগে থেকেও খবর ছিল যে টিবি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গরু পাচার হচ্ছে। এলাকার বেশ কিছু যুবক ঘাপটি মেরে বসেছিল বিভিন্ন এলাকায়। গাড়িটি রাস্তায় উঠতেই সন্দেহ জনক ভাবে গাড়িটি আটক করেন। এরপর তার ত্রিপল সরাতে বললে প্রথমে বাধা দেন গাড়ির চালক। তারপর ত্রিপল সরানো হলে তুষের বস্তার নিচে প্রায় ১০ টি গরুকে দেখতে পাওয়া যায়। এরপরেই গাড়ির চালক সহ গাড়িটিকে ময়নাগুড়ি থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয় যুবকরা।
রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি টাউন মণ্ডলের বিজেপি সভাপতি সঞ্জীব বর্ধন। উদ্ধার হওয়া গরুগুলোকে বর্তমানে খামারে রাখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *