শিলিগুড়ি পৌরনিগমে উদ্যোগে শহরজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে শনিবার এসএফ রোডের একটি হোটেলের সামনে গড়ে ওঠা অবৈধ নির্মাণে বুলডোজার চালালো পৌরনিগম।

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, হোটেলটির সামনে নালার ওপর অবৈধভাবে স্ল্যাব বসিয়ে দখল করা হয়েছিল। এর ফলে নালা পরিষ্কার ও আবর্জনা অপসারণের কাজে বারবার সমস্যার মুখে পড়ছিলেন পৌরনিগমের সাফাইকর্মীরা। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও একাধিক অভিযোগ জমা পড়ে।
অভিযোগের ভিত্তিতে নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অংশ সরানো না হওয়ায় শনিবার পৌরনিগমের পক্ষ থেকে বুলডোজার দিয়ে সেই অংশ ভেঙে ফেলা হয়। অভিযান চলাকালীন এলাকায় অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে নজর ছিল প্রশাসনের।

