জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করায় দলবদ্ধ ভাবে টোটো চালকরা পৌঁছলেন কুমারগ্রাম থানার বারবিশা পুলিশ ফাঁড়িতে। কুমারগ্রাম ব্লকের আসাম বর্ডার থেকে কামাখ্যাগুড়ি পর্যন্ত ২৭ নং জাতীয় সড়কে টোটো চলানোর দাবিতে বুধবার দুপুরে এই কর্মসূচি গ্রহণ করে টোটো চালকরা। টোটো চালকদের একটি প্রতিনিধি দল পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যা নিয়ে।

একদিকে জাতীয় সড়কে যানজট সমস্যা, রাস্তার গতি কমিয়ে দিচ্ছে টোটোর উপস্থিতি, টোটো চালকদের খামখেয়ালিপনায় দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ। অপরদিকে জাতীয় সড়কে টোটো না চালাতে দিলে উপার্জন কমে যাওয়ার আশঙ্কা। যারফলে টোটো চালকদের সংসার চালানো দায় হয়ে উঠবে। সব দিক বিবেচনা করে পরবর্তী সময়ে জাতীয় সড়কে টোটো চলাচলে কি সিদ্ধান্ত নেয় প্রশাসন বা রাজ্য সরকার এখন সেদিকে তাকিয়েই টোটো চালকরা।

