চলন্ত বাইকে কানে মোবাইল মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বুধবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এলাকায়।।

এখনও পর্যন্ত মৃ*ত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, বানেশ্বর মোড় থেকে আশিঘর মোড়ের দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। বানেশ্বর মোড় পেরিয়ে কিছুটা এগোতেই একটি লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার সময় ওই যুবক বাইক চালানোর পাশাপাশি মোবাইলে কথা বলছিলেন, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশ এবং আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃ*তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর থেকেই লরিটি নিয়ে পালিয়ে গিয়েছে চালক। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *