জলপাইগুড়ি এক্সাইস ডিভিশনের অভিযানে বাজেয়াপ্ত ৪০ লক্ষধিক টাকার ম*দ ও বি*য়ার।
সিকিম থেকে অবৈধভাবে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল এই বিপুল পরিমাণ লিকার গুলি । ঘটনায় গ্রেফতার করা হয়েছে দার্জিলিংয়ের ৩ যুবককে। বুধবার সেবক ফরেস্ট সংলগ্ন বেঙ্গল সাফারি এলাকার কাছে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করে আবগারির কর্মীরা ।আবগারি সূত্রে জানা গিয়েছে,জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের স্পেশাল কমিশনার সুজিত দাসের কাছে গোপন সূত্রে খবর আসে যে সিকিম থেকে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণ ম*দ পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পর ভক্তিনগর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর কিরাদ সিং বার্দির নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। কালিঝোরা ও সেবক ফরেস্ট এলাকায় নজরদারি শুরু হয়। এদিন ভোররাত প্রায় ৩টা নাগাদ বেঙ্গল সাফারি সংলগ্ন এলাকায় সন্দেহভাজন দুটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে দুটি গাড়ি থেকে আনুমানিক দের হাজার লিটার বিদেশি ম*দ এবং প্রায় ৫০০ লিটার বি*য়ার উদ্ধার হয়।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুধীর রাই (২৭),আয়ুষ রাই (২০) এবং আয়ুষ্মান লিম্বু (২২)-কে।ধৃতরা সকলেই দার্জিলিং জেলার বাসিন্দা।তবে অভিযানের সময় পাচারচক্রের এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয় বলে আবগারি সূত্রে জানা গিয়েছে।আবগারি দফতরের হিসাব অনুযায়ী,উদ্ধার হওয়া ম*দ ও বি*য়ারের বাজারমূল্য প্রায় ৪০লক্ষ ৫৪হাজার ৫০০টাকা। বাজেয়াপ্ত দুটি গাড়ির আনুমানিক মূল্য প্রায় ১৬লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে,উদ্ধার হওয়া ম*দ শিলিগুড়ি,জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল পান্ডা ও অন্যান্য জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।

