আগরতলা কাঁঠালতলী এলাকায় সমীর দাস নামে এক যুবককে ধারালো অ*স্ত্র দিয়ে নৃশংসভাবে হ*ত্যা করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবক স্থানীয় একটি ক্লাবের সম্পাদক ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তাপস মজুমদার এবং বিজেপি নেতা রতন দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। তাঁরা নিহতের পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে

গভীর সমবেদনা জানান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সাধারণ সম্পাদক তাপস মজুমদার এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দেন। তিনি বলেন, “নিহত সমীর দাস অত্যন্ত ভদ্র ছেলে ছিল এবং সে স্থানীয় ক্লাব সম্পাদকের দায়িত্ব পালন করছিল।” এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি পুলিশ প্রশাসনের কাছে অপরাধী স্বপন সূত্রধরের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি প্রদানের জোরালো দাবি জানিয়েছেন। এই নৃশংস ঘটনার পর থেকে পুরো কাঁঠালতলী এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *