রাজ্য জুড়ে ৩ আগস্ট থেকে শুরু হয়েছে পথো নিরাপত্তা সপ্তাহ পালন। আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে এই সচেতনতামূলক কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে শনিবার আলিপুরদুয়ার জেলার বারোবিশা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পথো নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো।

বারবিশা ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং বারবিশা শিলা হোন্ডা-র সহযোগিতায় এদিন একগুচ্ছ কর্মসূচির গ্রহন করা হয়। দিনের শুরুতেই পথ নিরাপত্তা সংক্রান্ত বার্তা নিয়ে বারোবিশার বিভিন্ন প্রধান রাস্তায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এরপর স্থানীয় একটি বেসরকারি ভবনে স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।


এদিনের অনুষ্ঠানে ট্রাফিক সচেতনতা নিয়ে পুলিশ আধিকারিকদের পাশাপাশি খুদে পড়ুয়ারাও নিজেদের বক্তব্য তুলে ধরে। শুধু আলোচনা বা প্রতিযোগিতাই নয়, নাচ, গান এবং আবৃত্তির মতো নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পথো নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের ট্রাফিক ডিএসপি শান্তনু তরফদার, বারবিশা ট্রাফিক ওসি চন্দন রায় সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল অর্থাৎ ৯ ই আগস্ট আলিপুরদুয়ারে একটি বৃহৎ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতি বছরের এই পথো নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
নিমাই চাদের রিপোর্ট এক্স টিভি বাংলা। এক্স টিভি বাংলা সবার সাথে সবার পাশে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *