শিলিগুড়ি, ১০ আগস্টঃ অসমে সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিল শিলিগুড়ির মহানন্দা বাঁচাও কমিটি। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসে সংস্থার পক্ষ থেকে জুতো, পোশাক, খাতা-কলম, চাদর সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হয়েছে।
সংস্থার সদস্যরা জানান, প্রায় ৩০ কুইন্টাল চিঁড়ে ও মুড়ি পাঠানোর জন্য নেওয়া হয়েছে, এছাড়াও সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুর্গত মানুষ দের তুলে ধরা হবে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই সমস্ত ত্রাণসামগ্রী দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হবে।

এদিন মহানন্দা বাঁচাও কমিটির উদ্যোগে সংগৃহীত ত্রাণ কার্যক্রম পরিদর্শনে আসেন শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসনের তরফে যা যা সহযোগিতা প্রয়োজন, তা যথাসম্ভব করা হবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে এসে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

