বর্ধমান থেকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জইশ-ই-মোহাম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি হামিম মণ্ডলের মোবাইল ফোন ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে আটক করার পর শনিবার বর্ধমানে নিয়ে আসা হয়। এরপর এদিন তাকে বর্ধমান জেলা আদালতে করা নিরাপত্তা কেন্দ্র বাহিনী বলয়ের মধ্যে দিয়ে পেশ করে STF. এর আধিকারিকরা।STF সূত্রের দাবি, অর্পিতা সরকারের একটি নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে এবং তিনি পেশায় একজন ফটোগ্রাফার। এই পেশার সুবাদে বিভিন্ন প্রভাবশালী ও ভিভিআইপি ব্যক্তিত্বের সঙ্গে তার যোগাযোগের সুযোগ তৈরি হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। সেই সম্ভাব্য যোগাযোগগুলিও এখন তদন্তের আওতায় এসেছে।

তদন্তকারী সংস্থার দাবি, পাকিস্তান থেকে হানিট্র্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অপহরণের নির্দেশ অর্পিতার কাছে পৌঁছাত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে এই অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা যাচাইয়ের কাজ এখনও চলছে।তদন্তে আরও জানা গেছে, তথ্য আদান-প্রদানের জন্য অর্পিতা তার iPhone 16 Pro-তে ‘Element X’ নামে একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করতেন। Matrix প্রোটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ওপেন-সোর্স অ্যাপটি নিরাপদ মেসেজিং ও ভিডিও কলের সুবিধা দেয়। তদন্তকারীরা বর্তমানে তার মোবাইল ফোনের ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে দেখছেন, অ্যাপটির মাধ্যমে কার সঙ্গে, কী ধরনের এবং কী উদ্দেশ্যে যোগাযোগ করা হয়েছিল।
তদন্তের স্বার্থে অর্পিতা সরকারকে ১৩ দিনের হেফাজতে নেওয়া হয়েছে বলে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন।এরপরেই আদালত ১৩দিন মঞ্জুর করে ……

