রবিবার সকালে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণে এক বিশেষ অভিযান চালানো হয়। বাজারে সবজি, কাঁচামাল, মুদি সামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারিত নিয়ম অনুযায়ী রাখা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা।
অভিযান চলাকালীন বিভিন্ন দোকান পরিদর্শন করে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। পাশাপাশি পণ্যের মূল্য তালিকা, বিক্রয়মূল্য এবং বাজারের সামগ্রিক পরিস্থিতিও

পর্যবেক্ষণ করা হয়। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করাই ছিল এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য।
এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি (ট্রাফিক) বিক্রম প্রসাদ, কোতোয়ালি থানার আইসি সুকুমার ঘোষ, ম্যাজিস্ট্রেট এবং বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির ভাইস প্রেসিডেন্ট বিরাজ বোস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকরা।

