রাজ্য সরকারের ঘোষিত কৃষি প্রকল্পগুলি মাঠ পর্যায়ে কতটা পৌঁছাচ্ছে, কৃষকরা সুবিধা পেতে গিয়ে কোথায় সমস্যায় পড়ছেন – তা সরজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।
বুধবার আলিপুরদুয়ারে দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি রিভিউ মিটিং করেন তিনি। মিটিং শেষে মন্ত্রী জানান, শুধু প্রকল্প ঘোষণা নয়, তার সঠিক বাস্তবায়নই সরকারের লক্ষ্য।

ফসল বীমা যোজনার মতো একাধিক বহুমুখী প্রকল্প কৃষকরা ঠিকঠাক পাচ্ছেন কিনা, তা নিশ্চিত করতেই এই সফর। এদিনের কর্মসূচি নিয়ে তিনি বলেন, “আজকে আমরা আলিপুরে একটা মিটিং করলাম। গতকাল কোচবিহারেও মিটিং করেছিলাম। এখান থেকে আমরা জলপাইগুড়িতে গিয়ে একটা রিভিউ মিটিং করব, তারপর মহিতনগরে ফার্ম পরিদর্শন করব।
মন্ত্রী আরও জানান, এই সফরে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং দপ্তরের সকল স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে কৃষি ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা যায় এবং কৃষকদের আরও কীভাবে লাভবান করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *