ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ কনা দেবনাথ দাস নামে ৪৫ বছরের এক গৃহ বধূর পচা গলা মৃ*ত দে*হ উদ্ধার হয় সিপাহীজলা জেলা সোনামুড়া যাত্রাপুর থানাধীন কাশারী গ্রামের একটি গভীর জঙ্গল থেকে। নিহত গৃহ বধূর মেয়ে মায়ের মৃ*ত দে*হ শনাক্ত করেছে। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে গৃহ বধূর ঘাতক স্বামী রাজু দাস, তৃণমূল নেতা দুলন দাস এবং মোহাম্মদ মিয়াকে। অভিযোগ ৫০ হাজার টাকা দিয়ে খু*ন করানো হয়েছে ওই গৃহ বধূকে। গৃহ বধূ কনা দেবনাথ দাসের মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানাতে মায়ের নিখোঁজ ডায়েরি করেছিল।

অবশেষে ১৪ দিন পর মৃ*ত দে*হ উদ্ধার করে পুলিশ। অভিযোগ গৃহ বধূর স্বামী রাজু দাস তার নিজের স্ত্রী কনা দেবনাথ দাসকে হ*ত্যার জন্য ৫০ হাজার টাকা সুপারি দেয় দুলন দাস এবং মহম্মদ মিয়াকে। ফোন করে ডেকে নিয়ে ধা*রালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে খু*ন করার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। এই ঘটনায় মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

