ঠিকাদারের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তদন্তে বড়সড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। গভীর রাতে মুড়াবাড়ি এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে এই ঘটনার সাথে জড়িত আরো এক কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং তিনটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়েছে বলে জানাগিয়েছে। ধৃতের নাম পরিমল দাস।

গত মার্চ মাসে বিশালগড় নেতাজীনগর এলাকার ঠিকাদার অনুপ সাহা এবং চন্দন দেবনাথের বাড়িতে চাঁদা আদায়ের দাবিতে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগের রণবীর দেবনাথ এবং তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে। শুক্রবার সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ গভীর রাতে মুড়াবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই রণবীর দেবনাথের ঘনিষ্ঠ সহযোগী পরিমল দাসকে পাকড়াও করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার হয় তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *