নেশা বিরোধী অভিযানে অঙ্গ হিসেবে গজারিয়া এলাকায় ১ লক্ষ ২০ হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ। এই মাদক বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় থানার নব নিযুক্ত ওসি বিজয় দাস।
জানা যায়, প্রশাসনের নির্দেশে ত্রিপুরার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা গাঁজার চারা গাছ ধ্বংস করার কাজে নেমে পড়েছে পুলিশ প্রশাসন।

এদিকে দূর থেকে রক্তচক্ষু হয়ে গাঁজা গাছ নিধন দেখল অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদক কারবারিদের গ্রেফতার করার জন্য বিশালগড় থানার পুলিশের তল্লাশি জারি রয়েছে।

