গণতন্ত্রের যেমন চারটি স্তম্ভ, তেমনি নির্ভুল নিরপেক্ষ ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রেও রয়েছে চারটি স্তম্ভ। বুথ লেভেল অফিসার বা বিএলও, বুথ লেভেল সুপারভাইজার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার– এই চার পদাধিকারীর উপর ভিত্তি করে স্বচ্ছ, নির্ভুল ও নিরপেক্ষ ভোটার তালিকা তৈরীর কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন। আর এই ভোটার তালিকার উপর ভিত্তি করে দেশবাসী ভোটাধিকারের গণতান্ত্রিক অধিকার যেমন প্রয়োগ করার সুযোগ পায় তেমনি এই ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে দেশের সরকার গঠিত হয়।

তাই এই ভোটার তালিকা তৈরির মূল কারিগর যারা তাদের দ্বিগুণ হারে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন।
প্রাথমিকভাবে বিহারে যারা ভোটার তালিকার কাজ করছেন তাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। এবার গোটা দেশেই একই হারে বিএলও এবং বিএলও সুপারভাইজার, ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও দের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করল নির্বাচক কমিশন।
২০১৫ সালের পর এই প্রথম বিএলও-দের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ২০১৫ সালে বিএলও সুপারভাইজারদের বার্ষিক ভাতা ১২ হাজার টাকা ধার্য করা হয়েছিল, এবার তা বাড়িয়ে ১৮ হাজার টাকা করল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৫ সাল থেকেই অ্যাসিস্ট্যান্ট ইআরও-দের বার্ষিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং ইআরও-দের ২৫ হাজার টাকা বার্ষিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *