সোমবার সন্ধ্যারাতে ত্রিপুরা আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন সময় একটি চার চাকার গাড়িকে আটক করে I গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ শব্দবাজি আটক করে। এই ব্যাপারে আমতলী থানার ওসি পরিতোষ দাস মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, উদ্ধারকৃত অবৈধ শব্দবাজিগুলির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা।

আমতলী বাইপাস সড়কে অবৈধ পাচার বাণিজ্য বন্ধ করতে পুলিশের নাকা চেকিং প্রতিদিন সন্ধ্যা রাতে অব্যাহত রয়েছে। কোন ধরনের অবৈধ পাচার সামগ্রী যেন বাইপাস সড়ক পাচারের জন্য না যেতে পারে তার জন্য আমতলী থানার পুলিশ বিশেষভাবে তৎপর রয়েছে। এই পাচার চক্রের সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে।

