প্রতিনিয়ত পুলিশের নেশা বিরোধী অভিযানের পরেও বন্ধ হচ্ছে না নেশার পাচার বাণিজ্য। ত্রিপুরা কুমারঘাটে ফের পুলিশের জালে আটক দুইজন কুখ্যাত নেশা পাচারকারী।
কুমারঘাট উত্তর পাবিয়াছড়া এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে ব্রাউন সুগার সহ ধরা পড়ল দুই ব্যাক্তি।

ব্যাটারিচালিত একটি অটো গাড়িতে করে পেঁচারতল থেকে কুমারঘাটের উদ্দেশ্যে আসার সময় পুলিশ ধৃত দুই নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।পুলিশের চেকিং চলাকালীন সন্দেহভাজন হিসেবে ব্যাটারিচালিত একটি অটো গাড়িকে পুলিশ আটক করে অটো গাড়িটির ভেতর তল্লাশি চালিয়ে দুটি সাবানের কেস থেকে উদ্ধার হয় ২৩.২৫ গ্রাম ব্রাউন সুগার। একইসঙ্গে পাওয়া যায় নগদ ৩৫ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন। গ্রেফতার হওয়া দুইজনের নাম আকাশ চন্দ্র দেব (২৪) ও সানি দেব (২৫), দুজনেরই বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহর পাইতর বাজার এলাকায়। পুলিশ অভিযুক্ত দুইজন নেশা পাচারকারীদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করে কুমারঘাট থানায় প্রক্রিয়া শুরু হয়েছে। কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছেন, ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে কৈলাসহর জেলা আদালতে তোলা হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *