বৃহস্পতিবার থেকে ত্রিপুরার ৮টি জেলায় শুরু রয়েছে বৃষ্টি ও প্রবল হাওয়া। যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের উত্তর রাউৎখলা এলাকায় টানা বর্ষণের কারনে জলের নিচে তলিয়ে গেলো এলাকার সমস্ত কৃষি জমি। ক্ষতির সম্মুখীন এলাকার একাধিক কৃষক পরিবার। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন।

আগামী দু’দিন যদি ঠিক একই ভাবে বৃষ্টিপাত হয় তাহলে বন্যায় তলিয়ে যাবে গোটা এলাকা। এদিকে সিপাহীজলা আবহাওয়া দপ্তর থেকে গোটা জেলায় সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি, বিশালগড়- বক্সনগর সড়কে দুর্গানগর বাজার সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে একটি যাত্রীবাহী অটো গাড়ির উপর ভেঙে পড়লো বিশালাকার গাছ। অল্পেতে প্রানে রক্ষা পেল চালক সহ অটোতে থাকা যাত্রী। গোটা এলাকায় বিদ্যুৎ ছিন্ন হয়ে রয়েছে। গাছ কাটা থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ কোন কিছুরই হেলদোল নেই কারোর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *