সাংবাদিকদের গালাগাল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা তিপ্রামথা দলের নেতাদের। ঘটনার প্রতিবাদে ধর্না ও পুলিশের কাছে ডেপুটেশন দিল সাংবাদিকরা।ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে সাংবাদিকদের
একটি সাধারণ প্রশ্নের জবাব তিপ্রামথা দলের নেতৃত্বরা না দিয়ে উল্টো সাংবাদিকদের উপর চালানো হল তাণ্ডব।

সাংবাদিকদের গালাগাল করে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে তিপ্রামথা দলের নেতৃত্বরা।
তিপ্রামথা দলের একজন নেতা সাংবাদিকদের প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে পড়লেন। তার দাবি, তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণকে ‘মহারাজা’ বলেই ডাকতে হবে। কেন মহারাজ ডাকতে হবে প্রশ্ন করলে এর উত্তর না দিয়ে সাংবাদিকদের উপর চড়াও হয় ঐ দলের নাতারা। ক্যামেরা কেড়ে নেওয়া হয়, সাংবাদিকদের বাংলাদেশি বলে আক্ষা দেওয়া হয়।এই ঘটনার প্রতিবাদে উদীয়পুরের সাংবাদিকরা একত্রিত হয়ে রাস্তায় নেমে ধর্না সংঘটিত করেছে। এবং পুলিশের কাছে ডেপুটেশন জমা দিয়েছে।

