আগরতলা-তেলিয়ামুড়া সড়কে যাত্রীবাহী বাস চলাচলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সকল বাস গাড়ি চালকরা। বাস চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে,,চালকদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বাস গাড়ি চালকদের দীর্ঘদিনের দাবি ছিল, ই-রিক্সা, ব্যাক্তিগত ছোট গাড়ি, এবং অটো গাড়ি বিভিন্ন সড়কে যেভাবে অবৈধভাবে যাত্রী আনা-নেওয়া করছে তাতে করে কমার্শিয়াল গাড়িগুলো যাত্রী আনা নেওয়া করতে প্রচন্ডভাবে বেগ পৌহাতে হচ্ছে, তাছাড়া প্রশাসনিক বিভিন্ন জটিলতা তাদের অন্যতম সমস্যা।

বাস গাড়ি চালকরা অভিযোগ করেছেন, বিভিন্ন ছোট যানবাহন যেভাবে যাত্রী আনা-নেওয়া করছে এতে করে কমার্শিয়াল গাড়ি গুলিতে ব্যাপক প্রভাব পড়ছে। এবিষয়ে তারা একাধিকবার তাদের সংগঠন নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও তার সঠিক সুরাহা হয়নি। অন্যদিকে আগরতলা ও খোয়াই জেলা তেলিয়ামুড়ার সাধারণ মানুষ বাস গাড়ি চালকদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে। প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, ফলে বিকল্প যানবাহনের সঙ্কট তৈরি হয়েছে। এদিকে, সূত্রের খবর বাস গাড়ি চালকদের সমস্যা-সমাধানের জন্য আগরতলায় এক বৈঠকে আলোচনা চলছে।
বাস গাড়ি চালকদের এই ধর্মঘট যাত্রীদের জন্য বড় সঙ্কট তৈরি করেছে, তবে প্রশাসন যদি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেয় তাহলে পরিবহন ব্যাবস্থা পুনরায় চালু হতে পারে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *