ত্রিপুরা খোয়াই জেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মীর দুর্ব্যবহারের অভিযোগ সাননে আশায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, দুর্গানগর এলাকার কমল কান্তি দেব তার স্ত্রী এবং বাচ্চাকে সাথে নিয়ে ডাক্তার দেখাতে আসেন খোয়াই জেলা হাসপাতালে। কিন্তু, হাসপাতালে আসা মাত্রই ইমারজেন্সি বিভাগে থাকা স্বাস্থ্যকর্মী সমরেশ দেববর্মা ওই যুবকের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনা দেখে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ও কোন প্রতিবাদ করেননি বলে ওই যুবক অভিযোগ করে জানিয়েছে।
ওই যুবক জানিয়েছে, স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে এসে তার সাথে খোয়াই জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী সমরেশ দেববর্মা যেভাবে দুর্ব্যবহার করেছে স্বাস্থ্যকর্মীর দ্বারা আর কোন রোগীর পরিবারের লোকজনকে যাতে এইরকম দুর্ব্যবহারের শিকার না হতে হয় তার জন্য ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের নিকট দাবী রেখেছেন ওই যুবক।

