বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের শাসনকালে প্রতিদিন ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে বাংলাদেশীরা। প্রশ্ন উঠছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের কড়া নজরদারির পর ও কিভাবে বাংলাদেশীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে? আবারো গোপন খবরের ভিত্তিতে ১ জন বাংলাদেশী যুবতী এবং ২ জন ভারতীয় দালালকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃতদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে হায়দ্রাবাদে পাড়ি দেওয়ার।

আগরতলা জি আর পি , আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংঘটিত করে সাফল্য অর্জন করে। আগরতলা জি আর পি থানার পুলিশ অফিসারের টিম ধৃতদের তিনদিনের পুলিশ রিমান্ডে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের সাথে এই ঘটনার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে, এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস।

