ত্রিপুরা সিপাহীজলা জেলা গোকুলনগর সিটিআই ক্যাম্প এলাকায় উন্মেষ হোম থেকে পালালো দুই নাবালক শিশু। এরপর বিশালগড় থানার পুলিশের তৎপরতায় দুই নাবালক শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। উন্মেষ নামক শিশুদের রক্ষণাবেক্ষণের হোমটি বিশালগড় মহকুমার অন্তর্গত গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত। পরবর্তী সময়ে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কর্মীরা ওই নাবালক শিশু দুটিকে দেখতে যান। শিশুদের উপর অমানবিক অত্যাচার ও দেখাশোনার অভাবে হোমের দেওয়াল টপকে দুই নাবালক শিশু পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে গোকুলনগর রাস্তারমাথা থেকে বিশালগড় থানার পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

এদিকে নাবালক দুই শিশু নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে হোম কর্তৃপক্ষ উদাসীন। তার আগেও ওই হোম থেকে আরো দুই নাবালক শিশু পালিয়ে গিয়েছিল হোম কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতা ও তাদের অমানবিক অত্যাচারে। ওই হোমে থাকা গার্ড অর্জুন দাস সাহসিকতার সহিত জানিয়েছেন, হোম কর্তৃপক্ষরা শিশুদের উপর প্রতিনিয়ত অমানবিক অত্যাচার ও নির্যাতন করে যাচ্ছে। তাই , প্রত্যেক সময় হোম কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারণে শিশুরা পালিয়ে যেতে সক্ষম হয়। প্রশ্ন উঠছে, যদি শিশুরা পালিয়ে যাওয়ার পথে কোনো রকম দুর্ঘটনা হয় তার দায়িত্ব কে নেবে? হোমের ইনচার্জ রণবীর দাসের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন সকলে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *